ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৩ দাবিতে বিকেলে এনসিপির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:০৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১২:০৭:৩১ অপরাহ্ন
​৩ দাবিতে বিকেলে এনসিপির প্রতিবাদ সভা ফাইল ছবি
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের বিচার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে প্রতিবাদ সভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হবে।

এনসিপির তিন দাবি হলো—

১. অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে।

২.  নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

৩. ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবাসিক এলাকায় অবস্থিত সব কেমিক্যাল গোডাউন দ্রুত সরাতে হবে।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়িতে পোশাককারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। পরে ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। 

জানা গেছে, ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে মারা যান তারা।
 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ