ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মার্কিন দূতাবাসে হঠাৎ বাড়তি নিরাপত্তার কারণ জানা গেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৪:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৪:০৫ পূর্বাহ্ন
​মার্কিন দূতাবাসে হঠাৎ বাড়তি নিরাপত্তার কারণ জানা গেল ফাইল ছবি
রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসে হঠাৎ করে সোমবার মধ্যরাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবারও একই অবস্থা বজায় রয়েছে। আজ বুধবার পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

এ বিষয়ে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। এটা প্রথমে দূতাবাসের নজরে আসে। তারা বিষয়টি জানানোর পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকতে পারে।

ওই ফেসবুক পেজের সঙ্গে কে কারা সংশ্লিষ্ট এমন প্রশ্নে তিনি বলেন, সেখানে একটি অস্পষ্ট ছবি রয়েছে। এটি প্রায় ঝাপসা। সিটিটিসি তদন্ত করছে।
 
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সোয়াত, গুলশান থানা পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নেন। মূল ফটকের সামনে সোয়াত টিমের সাঁজোয়া যানও দেখা গেছে। তবে এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

এর আগে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সোমবার রাতে দূতাবাস এলাকায় যান। এ সময় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ