ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩২:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩২:৪২ অপরাহ্ন
​হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ​ফাইল ছবি
হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছে— বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনেচ্ছুদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ