ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:৫৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৬:১০:৫১ অপরাহ্ন
মিরপুরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে নিহত ৯ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগুনে দগ্ধ হয়েছেন আরো আটজন। এ সংখ্যা আরো বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান। 

তিনি জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের গার্মেন্ট ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে বেলা ১১টা ৪০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও সাত ইউনিট যোগ হয়ে এখন ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ