ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৫:৩৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:২৮:৪০ অপরাহ্ন
​কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ​ছবি: সংগৃহীত
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্মসচিব আহমেদ জামিলের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪ এর রুল ১৬ এর সাব-রুল(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নতুন ধাপ যোগ হয়। ইতোমধ্যে বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ