চাকরির মেয়াদ বাড়ল না গোলাম আহাম্মদের!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১০-২০২৫ ০১:৫৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৫ ০১:৫৭:৫৯ অপরাহ্ন
ফাইল ছবি
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহাম্মদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ না বাড়িয়ে ওই পদে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (১২ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নির্বাহী পরিচালক (অর্থ) পদে কর্মরত সৈয়দ গোলাম আহাম্মদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ২২/১০/২০২৫ তারিখে সমাপ্ত হওয়ার পর পুনরায় মেয়াদ বৃদ্ধির পরিবর্তে উক্ত পদে সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।
নেসকোর দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, গোলাম আহাম্মদ প্রতিষ্ঠানটিতে নির্বাহী পরিচালকের (অর্থ) দায়িত্ব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠে। বিষয়টি আমলে নিয়েই তাঁর চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আর বাড়ানো হয়নি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স