ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৩:২৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:২৪:০৯ অপরাহ্ন
​নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’ ​ফাইল ছবি
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন এই জেলার বাসিন্দারা। শুধু তাই নয় কিছুদিন ধরে বিক্ষোভ সমাবেশ আর সড়ক ব্লকেড কর্মসূচিও পালন করছে তারা। এবার নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কারণ তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।

বুধবার (৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানান ‘কাবিলা’ খ্যাত পলাশ। পোস্টে জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’

মুহূর্তের মধ্যে তার পোস্ট ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্ট বক্সে তার ভক্ত ও সমর্থকদের বিষয়টিতে সমর্থন দিতে দেখা গেছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ পলাশের দেয়া পোস্ট শেয়ার করেছেন। আর কমেন্ট করেছেন সাড়ে ২২ হাজারের বেশি মানুষ। আর পোস্টে লাইক পড়েছে এক লাখ ২৭ হাজার।

বিনোদন অঙ্গনে জনপ্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। প্রথমে সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় ও পরিচালনা সমানতালে কাজ করছেন। ২০১৮ সালে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’–এর প্রথম সিজন। বর্তমানে ধারাবাহিকটির পঞ্চম সিজন চলছে। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ, সবাই তাকে এখন কাবিলা নামেই চেনে বেশি। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ