ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কবরস্থানে কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৩:১১:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:১১:৫৬ অপরাহ্ন
​কবরস্থানে কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ৬৫ বছর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সি কিশোরী বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করেন গোলাপ রহমান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এরপর ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। 

তিনি আরও বলেন, আসামি গোলাপ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ