দেশজুড়ে বৃষ্টি, ভিজছে রাজধানীও
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১০-২০২৫ ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৫ ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
ঢাকাসহ দেশের আট বিভাগে আজ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। ঢাকায় কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবার কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে।
বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স