ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৯:৪৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১০:৪৮:০৯ পূর্বাহ্ন
​ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মোট ১১ যাত্রী ছিল। ঘটনার স্থানেই ১০ জন নিহত হন।

নিহতদের মধ্যে সাতজনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সাবেক সদস্য মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে—তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।

বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানা গেছে।

স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ