এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-১০-২০২৫ ১২:৩৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৫ ১২:৩৬:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তুরস্ক দূতাবাসে এনসিপির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।
বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রস্তুতি ও সংস্কার সম্পর্কিত বিশেষত সংবিধান সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়।
এ ছাড়া বৈঠকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ সময় নাহিদ ইসলাম বেরিস একিনজিকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স