বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। এবার পরিচালকদের ভোটে তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হলেন সাবেক এই ক্রিকেটার।
এছাড়া পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিসিবির সভাপতি বুলবুলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাখাওয়াত একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।
বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি হয়ে গত মে মাসে দায়িত্ব হারান।
গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সহসভাপতির দায়িত্ব পাবেন। তার জায়গায় চমক হয়ে এসেছে সাখাওয়াতের নাম।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যাঁরা