ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:২৩:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৫:৩৭:২৯ অপরাহ্ন
​নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত সংবাদচিত্র: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। 

সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন দুইজন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মরদেহ তিনটি পুলিশ হেফাজতে রয়েছে। 

তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ