বজ্রপাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১০-২০২৫ ০৯:১২:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১০-২০২৫ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি
বজ্রপাতে দেশের ছয় জেলায় ১০ জন মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) এসব মৃত্যুর ঘটনা ঘোটে। নিহতদের মধ্যে কুমিল্লায় তিনজন, নারায়নগঞ্জে একজন, ঝিনাইদহে দুইজন, গাইবান্ধায় একজন, কুড়িগ্রামে দুইজন ও বগুড়ায় একজন মারা গেছেন।
কুমিল্লা
বিকেলে হোমনার ভবানীপুর খেয়াঘাটে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।
নারায়ণগঞ্জ
আড়াইহাজারে কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
ঝিনাইদহ
সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা গেছেন।
গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
কুড়িগ্রাম
নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো, মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব। বাবলু মিয়া উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। অপরদিকে সহিবর উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।
বগুড়া
বগুড়ার গাবতলীতে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শেফালি বেগম (৪০)। তিনি ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স