ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধোপাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সেনাসদস্যের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৯:০৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৯:৪৬:১৩ অপরাহ্ন
ধোপাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সেনাসদস্যের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র ​। ফাইল ছবি
বাগেরহাটের রামপালে সেনাবাহিনীর ক্যাম্পে বিদ্যুতায়িত হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- সেনা সদস্য আরিফ হোসেন ও ধোপা মো. হাছিব।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। ওসি বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের ছাদে মো. হাছিব নামের এক ধোপা ভিজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। হাছিবকে বাঁচাতে ছুটে যান ক্যাম্পের সেনা সদস্য আরিফ হোসেন। সে সময় এই দুজনই বিদ্যুতায়িত হয়ে ছাদে পড়ে যান।

পরে আরেক সেনা সদস্য তা দেখতে পেয়ে সেখানে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তাদের দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ