ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কলাপাড়ায় ৩ জেলের জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৫:০৫:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৫:০৫:২১ অপরাহ্ন
​কলাপাড়ায় ৩ জেলের জরিমানা ​ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় তিন জেলেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হচ্ছেন সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০)। 

রোববার (৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেয়া হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড কার্যকর করেন। 

এর আগে কলাপাড়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পায়রা বন্দর নৌপুলিশের যৌথ অভিযানে ওই তিন জেলেকে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে আন্ধার মানিক নদীর বালিয়াতলী সেতু এলাকা থেকে মাছ ধরার সময় আটক করা হয়।  

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগামি ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হবে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ