ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাতিয়ায় ১৬ লাখ টাকার কয়লাসহ তিনটি ট্রলার জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:২৪:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:২৪:১৪ পূর্বাহ্ন
​হাতিয়ায় ১৬ লাখ টাকার কয়লাসহ তিনটি ট্রলার জব্দ সংবাদচিত্র: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে চোরাই কয়লাবোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৬০ টন কয়লা। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।

শনিবার (৪ অক্টোবর) উপজেলার জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে তিন ট্রলারসহ ওই চোরাই কয়লা জব্দ করা হয়।

চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে প্রায় ১৬০ টন কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। আটককৃত তিনটি ট্রলারের মূল্য ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। জব্দকৃত কয়লা ও ট্রলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ