‘তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১০-২০২৫ ১২:২৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৫ ১২:২৮:১৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
তারেক রহমানের নেতৃত্বেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকতার পরিচয় দিয়েছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনক্ষণ উনি যখন আসবেন, তখন তিনিই জানাবেন। দলের পক্ষ থেকেও তার দেশে ফেরার সময় জানানো হবে। এ সময় উপযুক্ত সময়ে দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন বলেও উল্লেখ করেন তারেক রহমানের এ উপদেষ্টা।
এদিন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারাও। তবে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করায় এনসিপির ব্রিফিং বয়কট করেন গণমাধ্যমকর্মীরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স