ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১০-২০২৫ ০১:০৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৫ ০১:০৭:০৬ অপরাহ্ন
​ তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান ফাইল ছবি
 সরকারি সফরে তুরস্কে গিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (০১ অক্টোবর) তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ০১-০৫ অক্টোবর ২০২৫ তারিখ তুরস্ক সফর করবেন। সফরকালে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমানবাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ০৬ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ