ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এক ঢাই মাছের দাম ৫৯,৪৫০ টাকা!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:৩৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৫৬:৩৯ অপরাহ্ন
​এক ঢাই মাছের দাম ৫৯,৪৫০ টাকা! সংবাদচিত্র: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর উজান থেকে জেলে সোনাই হালদারের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৫০০গ্রাম ওজনের একটি ঢাই মাছ। যার দাম হাঁকা হয়েছে ৫৯ হাজার ৪৫০ টাকা!

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনুখাঁর কাছ থেকে ঢাই মাছটি কিনে নেন। 

এ বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমি ১৪ কেজি ৫০০গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ১শ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ