ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৩:৫৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৪:৪৯:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয় সংবাদচিত্র: সংগৃহীত
লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত হাফেজ আনাস পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করেন এবং পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কারি মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। 
 
দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়, ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন, ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান (পুরস্কার ২ লাখ দিনার) এবং মুস্তাফিজুর রহমান গাজী তাফসিরে ৬ষ্ঠ স্থান পান, ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সাফল্য অর্জন করেন। এ ধারাবাহিকতায় ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের অর্জিত তৃতীয় স্থান বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ