মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ১
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৯-২০২৫ ০২:৫৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৫ ০২:৫৮:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আশপাশের নৌযানের সহযোগিতার পাঁচ জেলে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নিখোঁজ রয়েছেন। ৯৯৯ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করেছে।
নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনর ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুবুরি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স