ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আন্ধারমানিকের তীরে বিশ্ব নদী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৭:১৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৭:১৭:৪৩ অপরাহ্ন
​আন্ধারমানিকের তীরে বিশ্ব নদী দিবস পালিত ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদীর সীমানা চিহ্নিতকরণ ও দখল-দূষণ বন্ধের দাবিতে ‘আমাদের নদী-আমাদের অস্তিত্ব’ স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস-২০২৫ পালিত হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষ্যে আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ, নজরুল ইসলাম ও নাজমুস সাকিব। মানববন্ধনে নদী রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার প্রদর্শন করা হয়। 

এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ