ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কামাল মজুমদারের ছেলে রিমান্ডে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৫:৫৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৩১:১৩ অপরাহ্ন
​কামাল মজুমদারের ছেলে রিমান্ডে ​ছবি: সংগৃহীত
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অর্থ জোগানদাতা শাহেদ আহমেদ মজুমদারের (৪১) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, শাহেদের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে নিকেতন এলাকার একটি বাসা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিলে তারা উসকানিমূলক স্লোগান দেয় এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে।

ঘটনার পরদিন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ