ডেঙ্গুতে ঝরল আরো চার প্রাণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৯-২০২৫ ০৫:৩৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৫ ০৬:০৩:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৭৩ জন, বরিশাল বিভাগের ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগের ৯১ জন, খুলনা বিভাগের ১০১ জন, ময়মনসিংহ বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৫৪ জন, রংপুর বিভাগের ১৭ জন ও সিলেট বিভাগের ৬ জনের রোগী রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৯২ জনের। যাদের মধ্যে পুরুষ ৯৮ জন এবং নারী ৯৪ জন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স