হাজী সেলিমের বাসায় অভিযান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৯-২০২৫ ০৪:১৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৫ ০৫:৫০:৫৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় সেখান থেকে ছয়টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
অভিযান সূত্রে জানা যায়, ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়।
সূত্র আরও জানায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত ওই ভবনটিতে পাওয়া গাড়িগুলোর মধ্যে একটি সংসদ সদস্যের লোগো সংবলিত গাড়িও রয়েছে। তবে বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স