ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:০০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:০০:৫৩ অপরাহ্ন
​খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ সংবাদচিত্র: সংগৃহীত
খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতাদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছেন না। তবে শহরের ভেতরে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়। 

অবরোধের কারণে সকালে কোথাও কোনো ধরেনর অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন ভোরে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে আটক করেছে। বাকীদের আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ