ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আদালত থেকে আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:০৪:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:০৪:২২ অপরাহ্ন
​আদালত থেকে আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ প্রত্যাহার ​ফাইল ছবি
বগুড়া জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য জানান। 

প্রত্যাহারকৃতরা হলেন-আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ