ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল

‘এই সময়’ আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৭:১২:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৭:৫৫:০৬ অপরাহ্ন
‘এই সময়’ আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে ​ফাইল ছবি
ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

বিএনপি মহাসচিবের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মিডিয়া সেল এ তথ্য জানায়।

মিডিয়া সেল জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।

তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে/এসকে

নির্বাচনে আ.লীগ ও জাপার অংশগ্রহণ চান মির্জা ফখরুল


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ