ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৬:৫৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৬:৫৯:১৯ অপরাহ্ন
​পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ বন্দরের উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

এ সময় পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বকর বলেন, 'আমরা চাই পায়রা বন্দর পুরোপুরি সচল হোক। পায়রা বন্দর ব্যবহার করে দেশের বিনিয়োগকারীরা যেন বিদেশ থেকে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানি করে সে ব্যাপারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে। পায়রা বন্দরের পার্শ্ববর্তী এলাকায় এলপিজিসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। এতেও পায়রা বন্দর অর্থনৈতিকভাবে সচল হবে।'

এ সভায় পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারন সম্পাদক মো. মাহবুব আলম, অর্থ সম্পাদক মো. সরফরাজ নেওয়াজ ফরহাদ,সদস্য মোস্তফা জামান ভূট্টো, মোহাম্মদ ওসমান গনি উপস্থিত ছিলেন।

কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং, বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দ পায়রা বন্দরের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ