নির্দিষ্ট সময়ে ভোট হবে: ডা. জাহিদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৯-২০২৫ ০৫:২৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৫ ০৫:২৪:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে ক্ষমতায় টিকে ছিলো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি চারমাথা মোড় মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণই হবে এদেশের প্রকৃত ক্ষমতার মালিক।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিগত সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগণের জাগরণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স