ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৩:১৩:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৭:০৫:২০ অপরাহ্ন
​পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে। তবে সরকারি অর্থেই কেনা হবে এসব বডি ক্যামেরা।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, নির্বাচনে প্রয়োজনীয় সব কিছুর জন্য সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। এ সময় বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ