টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ ফায়ার ফাইটার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৯-২০২৫ ০৯:০৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৫ ০৯:০৯:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ, ফায়ার ফাইটার মো. নুরুল হুদা, ফায়ার অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার জয় হাসান এবং আরও একজন পরিচয় অজ্ঞাত কর্মী।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীকে আনা হয়েছে। তাদের সবার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, দগ্ধদের অবস্থা গুরুতর। এখনো কারও শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা নির্ধারণ করা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স