ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু : রেকর্ড ১২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৫:৪১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৮:৫৯:১৩ অপরাহ্ন
ডেঙ্গু : রেকর্ড ১২ জনের মৃত্যু ডেঙ্গু : প্রতীকী ছবি
এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। 

রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৬ জন মারা গিয়েছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৮৩১ জনে। 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৮৪ জন,বরিশাল বিভাগের ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৭ জন, ময়মনসিংহ বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৫২ জন, রাজশাহী বিভাগের ২৮ জন, রংপুর বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ৯ জন রোগী রয়েছেন।

বিগত বছরগুলোর মতো চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬০ দশমিক ৩ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৩৯ দশমিক ৭ শতাংশ। 

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৯ জনের। যাদের মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৮৭ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ