ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মেক্সিকোতে গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২৫

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০১:৩৬:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৫৬:০৫ অপরাহ্ন
​মেক্সিকোতে গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২৫ ​ছবি: সংগৃহীত
মেক্সিকোতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে ২৫ জন নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খায়। এতে ট্যাংকারের গ্যাস লিক হয়ে আগুন ধরে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে থাকা অন্তত ৩০টি গাড়ি পুড়ে যায়।

স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্যস্ত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শুরুতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বাড়তে থাকে।

মেক্সিকো সিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখনও ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৩৮ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।

আহতদের মধ্যে ১১ জন শিশু স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। দুই বছর বয়সী এক শিশু গুরুতর দগ্ধ হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্যালভেস্টনে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিতে ট্রাক চালানো এবং চালকের অভিজ্ঞতার অভাবই দুর্ঘটনার কারণ হতে পারে। তদন্ত এখনও চলছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ