ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০১:০১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০১:৪৬:০৭ অপরাহ্ন
​কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার ​ছবি: সংগৃহীত
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভবাজার চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। 

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয়  হারুন উর রশিদ। প্রথবার হ্রদে ঝাঁপিয়ে পড়ে উঠে আসলেও পরেরবার ঝাঁপ দিয়ে আর উঠে আসেননি। এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শনিবার সকালে হ্রদ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

হারুন উর রশিদ মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানা গেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ