ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বইমেলা এবার ১৭ ডিসেম্বর থেকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫১:০৭ অপরাহ্ন
​বইমেলা এবার ১৭ ডিসেম্বর থেকে ​ফাইল ছবি
নির্বাচন এবং রমজানের কারণে এবারের অমর একুশে বইমেলা আগামী বছরের ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই দিনে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে মেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়। 

সভার সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ