ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:১৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:১৩:২৮ অপরাহ্ন
​নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭ প্রতীকী ছবি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড দেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ