ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাতিসংঘ অধিবেশন

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মির্জা ফখরুলসহ চার রাজনীতিবিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৬:৫৯:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৬:৫৯:১৬ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মির্জা ফখরুলসহ চার রাজনীতিবিদ ​ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যাচ্ছেন চার জন রাজনীতিবিদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রাজনীতিবিদদের মধ্যে আছেন– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, রাজনীতিবিদদের কাছেই দেশ পরিচালনার ভার হস্তান্তর করা হবে, কাজেই সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করছি।

প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন। জাতিসংঘ অধিবেশন শেষ করে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ