দেশে ফ্যাসিবাদ ফেরার পথ সুগম করবে পিআর পদ্ধতি : রিজভী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৯-২০২৫ ০৫:৪৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৫ ০৬:৩১:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি জানায়নি, তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে।
দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এ ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স