ডিপ্লোমা প্রকৌশলীদের রেললাইন অবরোধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৯-২০২৫ ০৭:০৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৫ ০৭:০৩:০৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএসসি ইঞ্জিনিয়ারদের ঘোষিত তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরের দুটি পৃথক স্থানে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এর ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ও ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মেট্রো থানার পাশে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ও ঢাকা-টাঙ্গাইল-রাজশাহী রেল সড়কে তিতাস গ্যাস এলাকার মাঝির খোলা নামক স্থানে তারা এই অবরোধ সৃষ্টি করে।
অবরোধকারী ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা বর্তমান সরকারের প্রতি তাদের স্বার্থ সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অবরোধকারী ডিপ্লোমা শিক্ষার্থী ইকবাল হোসেন বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স