আগামী নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই : ডা. জাহিদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৯-২০২৫ ০৬:০৪:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৫ ০৭:৩৭:৪৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগনকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি- তাহলে কোন হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় ডা. জাহিদ আরো বলেন, শেষ বিচারে জনগণ সিন্ধান্ত নিবে তারা কার সাথে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দেশের মালিকানা চায়। তাদের অধিকার চায়। জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়। লুন্ঠনকৃত অর্থ ফেরত আনতে চায়। পাখির মত গুলি করে হত্যার বিচার চায়। ফ্যাসিবাদের বিচার চায়। নির্বাচনকে প্রলম্বিত করে, বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুর্নবাসন বাংলার জনগণ দেখতে চায় না।
তিনি বলেন, আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন তারা প্রকারন্তারে স্বৈরাচারকে পুর্নবাসন করার রাস্তা প্রশস্ত করছেন।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগীসংগঠনের নেতাকর্মীরা ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স