ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:১৬:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:১৬:৫৯ পূর্বাহ্ন
​৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ফাইল ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। এবার সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের মোট ২০৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।এতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ