ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এখনই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৬:১৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:১৫:১৫ অপরাহ্ন
​এখনই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি
কোনও রাজনৈতিক জোট বা যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ‘মিসলিডিং’।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।

প্রসঙ্গত, একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে আজ ‘৪ দাবিতে মাঠে নামছে জামায়াত-এসসিপিসহ ৮ দল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই খবরে বলা হয়, জুলাই সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং জাতীয় পার্টির ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আটটি রাজনৈতিক দল। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে।

খবরটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সে বিষয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনও অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত।

তবে, সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপির সমর্থন থাকবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​জামায়াত-এনসিপিসহ আট দলের যুগপৎ কর্মসূচি আসছে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ