ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​লুঙ্গি পরে ভোট দিলেন জাবি শিক্ষার্থী!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:০২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:০২:১৭ অপরাহ্ন
​লুঙ্গি পরে ভোট দিলেন জাবি শিক্ষার্থী! ​ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভোটকেন্দ্র। এতে কেউ কেউ লুঙ্গি পরে এসেও ভোট দিচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল হলে এক শিক্ষার্থীকে লুঙ্গি পরে ভোট দিতে আসতে দেখা গেছে। লুঙ্গি পরে তার ভোট দেওয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষার্থী কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। তার গায়ে টি-শার্ট ও পরনে লুঙ্গি। পায়ে স্পঞ্জের স্যান্ডেল। কেন্দ্রে এসে ভোট দিয়ে বেরিয়ে যান তিনি। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি ওই শিক্ষার্থী। তার নাম-পরিচয়ও জানা যায়নি।


বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ