ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজবাড়ীতে পদ্মার এক কাতলা বিক্রি হলো ৬০ হাজার টাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:৫২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:৫২:৪১ অপরাহ্ন
​রাজবাড়ীতে পদ্মার এক কাতলা বিক্রি হলো ৬০ হাজার টাকায় সংবাদচিত্র: সংগৃহীত
রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চান্দু মোল্লা নামে এক ব্যবসায়ী এই মাছটি ক্রয় করেন।   

জানা যায়, সোনাই হালদার নামে একজন জেলে তার দলবল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। আজ দুপুরে তারা দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চরের নদীর মোহনায় জাল ফেলেন। প্রায় আড়াইটার দিকে জালে ঝাঁকি দিলে তারা বুঝতে পারেন, কিছু বড় ধরনের মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই তারা দেখতে পান একটি বিশাল কাতলা মাছ আটকা পড়েছে। পরে মাছসহ জাল গুটিয়ে মৎস্যজীবীরা দৌলতদিয়া ফেরিঘাটে চলে আসেন। সেখানে আড়তে মাছটির ওজন মাপা হয়, যা ছিল প্রায় ২৫ কেজি। নিলামের পর চান্দু মোল্লা নামে এক মৎস্য ব্যবসায়ী ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

সোনাই হালদার জানান, মাছটি বিক্রির জন্য তিনি বিভিন্ন স্থানে যোগাযোগ করতে শুরু করেন। শেষে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ী মাছটি কেজিপ্রতি ১০০ টাকা লাভ দিয়ে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার টাকায় কিনে নেন।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ