ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডাকসু নির্বাচন বর্জন ভিপিপ্রার্থী তাহমিনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫২:০৩ অপরাহ্ন
​ডাকসু নির্বাচন বর্জন ভিপিপ্রার্থী তাহমিনার ​ছবি: সংগৃহীত
গুরুতর অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন ও বয়কট করেছেন ভিপি প্রার্থী তাহমিনা আক্তার (ব্যালট নংম্বর ১০।

তিনি ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তাহমিনা।

তিনি জানান, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য প্রহসণের ভোট গ্রহণ হচ্ছে। তাই আমি তাহমিনা আক্তার (ব্যালট নম্বর ১০) ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে এ ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম।

শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ