জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৯-২০২৫ ১২:৩৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৫ ০২:০০:০২ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় রিটটি দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রিটের শুনানি করবেন।
অমর্ত্য রায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রিট আবেদনে কী কারণ দেখানো হয়েছে, তা জানা যায়নি।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। এই নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী।
নির্বাচনী তপশিল অনুসারে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে। ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স