ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তেজগাঁওয়ে আ' লীগের ঝটিকা মিছিল, আটক ৯

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৩:৪৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৩:৪৪:৪৫ অপরাহ্ন
​তেজগাঁওয়ে আ' লীগের ঝটিকা মিছিল, আটক ৯ প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বেলা পৌনে দুইটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ