ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচন ঠেকাতে হামলা-ভাঙচুর চালানো হচ্ছে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৩:৩০:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৬:৫৩:১১ অপরাহ্ন
​নির্বাচন ঠেকাতে হামলা-ভাঙচুর চালানো হচ্ছে: মির্জা আব্বাস ​ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি শ্রেণি চাচ্ছে আগামী নির্বাচন যাতে না হয়। এ জন্য নির্বাচনকে সামনে রেখে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত। কার নির্দেশনায় এই হামলা হয়েছে সরকার যদি তা খুঁজে বের করতে না পারে, তবে প্রমাণ হবে সরকার নিয়ন্ত্রণ ক্ষমতা হারাচ্ছে।

তিনি আরও বলেন, একটি শ্রেণি চাচ্ছে আগামী নির্বাচন যাতে না হয়। এ জন্য নির্বাচনকে সামনে রেখে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। দেশ একটি অস্বাভাবিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

তিনি নুরকে দ্রুত জার্মানিতে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ